‘ইউএন বাংলা ফন্ট’ আনছে ইউএনডিপি

২০ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৫৭  
রক্তে কেনা বাংলা ভাষার সম্মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে “ইউএন বাংলা ফন্ট” নামে নতুন একটি বাংলা ফন্ট চালু করতে যাচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন নতুন এই বাংলা ফন্ট উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে “ইউএন বাংলা ফন্টে” মানব উন্নয়ন সূচক-২০১৯ এর রিপোর্টও প্রকাশ করা হবে। ইউএনডিপি বাংলাদেশের জনসংযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ূম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অনুষ্ঠানে জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কান্নি উইগনারাজা, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি উপস্থিত থাকবেন।